আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০৬

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

এবার সাকিবের নামে থানায় হত্যা মামলা

মাগুরা প্রতিদিন : মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য  ক্রিকেটার সাকিব আল হাসান এখন পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট খেলছেন। এদিকে দেশে তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের সময় গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানায় এই মামলা হয়েছে।

২২ আগস্ট বৃহস্পতিবার দায়েরকৃত এই মামলার বাদী গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম। সাকিবকে মামলার ২৮ নম্বর আসামি করা হয়েছে। এজাহারে তার ঠিকানা লেখা রয়েছে- মো.সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা: মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর: মাগুরা।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামী করা হয়েছে। অজ্ঞাত আসামী আরও ৫০০ জন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান। আসামির তালিকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নামও রয়েছে।

আওয়ামী লীগের ব্যানারে মাগুরা-১ আসন থেকে সাংসদ হয়েছিলেন সাকিব আল হাসান। হাসিনা সরকার পতনের পর তিনি আর দেশে ফেরেননি। আগেই দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে তিনি দেশের বাইরে গিয়েছিলেন।

এর আগে চলতি মাসে মাগুরায় আওয়ামীলীগের সাবেক দুই সংসদ সদস্য এড সাইফুজ্জামান শিখর এবং ডক্টর বীরেন শিকদারের নামে মাগুরা সদর ও মহম্মদপুর থানায় একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology