আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:২৫

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

এমপি শিখরের মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের মা এবং মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযাদ্ধা অ্যাডভোকেট আছাদুজ্জামানের সহধর্মিণী মনোয়ারা জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গভবন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো আলাদা বার্তায় তারা এ শোক জানান।

শোক বার্তায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় রোববার মাগুরার নিজ বাসভবনে মারা যান মনোয়ারা জামান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology