আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:২৫

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

কবীর মুরাদ নিরলস পরিশ্রমে জিয়া পরিষদ দাঁড় করিয়েছেন-যুগ্ম মহাসচিব

মাগুরা প্রতিদিন : জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবীর মুরাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মাগুরা সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মিলনায়তনে জিয়া পরিষদ, মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার আলিমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খান, জিয়া পরিষদ মাগুরা জেলা শাখার সহ-সভাপতি আফজাল হোসেন, রইচ উদ্দিন তুষার, তানবীর রহমান উজ্জ্বল, শাহানা ফেরদৌস হ্যাপী, সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বাবলু সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ বলেন, জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবীর মুরাদ ছিলেন একজন নির্মোহ মানুষ। সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। নিজে অর্থ কষ্টের মধ্যে থেকেও অকুণ্ঠচিত্তে অন্যের পাশে দাঁড়িয়েছেন। তিনি একটি সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন। তাই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে গড়ে তুলেছিলেন এই সংগঠনটি। এই সংগঠনের ১৭ জন সদস্য বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পালন করছেন।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

মৃত্যুর আগ পর্যন্ত কবীর মুরাদ মাগুরা জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology