আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

খুলনাতে ইনসেপ্টা’র আধুনিক ডিপো উদ্বোধন

মাগুরা প্রতিদিন : খুলনার খালিশপুরে দেশের অন্যতম ঔষধ প্রস্তুত কোম্পানী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আধুনিক ডিপোর উদ্বোধন করা হয়েছে।

ঔষধ সংরক্ষণের সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ডিপোটি উদ্বোধন করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।

৭ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনসেপ্টার ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির, হেড অফ অ্যাডমিন জাহিদুল আলম, ড্রিস্ট্রিবিউশন ম্যানেজার শফিউল আলম শাহীন, ব্রিকস এন্ড ব্রিজ-এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মোহাম্মদ মাসুদ, আর্কিটেক্টস-এর দুই তরুণ স্থপতি ও পরিচালক নাবিলা নওরিন এবং নাহিদ শারমিন।

ডিপো উদ্বোধনের আগে ইনসেপ্টার খুলনা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদিরকে ফুল দিয়ে বরণ করে নেন।

ইনসেপ্টার হেড অফ অ্যাডমিন জাহিদুল আলম জানান, সকল ধরনের ঔষধের গুণগত মান বজায় রাখতে খুলনাতে কোল্ড রুম সুবিধাসহ এই বিশেষায়িত নান্দনিক ডিপো স্থাপন করা হয়েছে। যেখানে বিশেষ তাপমাত্রায় প্রয়োজনীয় সকল ধরনের ইনজেকশন, ভ্যাকসিননহ অন্যান্য ঔষধ সংরক্ষণ করা যাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology