আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৫

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

গণভোটের আগেই বিএনপির “না!” ভোট জোয়ার!

মাগুরা প্রতিদিন : ঐকমত্য কমিশনের প্রণীত সুপারিশমালায় প্রস্তাবিত “গণভোট” আয়োজনের আগেই “না” ভোট ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন।

জাতীয় পতাকার লাল অর্ধবৃত্তাংশের ওপর “না!” লেখা ছবিসহ পোস্ট দিচ্ছেন তারা। মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিএনপি সমর্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষও একই আদলে ছবি পোস্ট করে গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

রাত ১২টা ১ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে প্রতীকী ছবিটি পোস্ট করে আলি আহমেদ লেখেন—
> “দীর্ঘ দেড় যুগ ধরে গণতন্ত্র রক্ষার যে আন্দোলন-সংগ্রাম করে আসছি, সেই গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার জন্য পরিকল্পিতভাবে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। নির্বাচনের আগে গণভোটের আয়োজন সেই ষড়যন্ত্রেরই অংশ। আমরা নির্বাচনের আগে কোনো গণভোট চাই না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা গণতান্ত্রিক সরকার দেখতে চাই। বাংলাদেশ আমার অহংকার, ভোট আমার অধিকার।”

এদিকে, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন রাত দেড়টার দিকে, সবাইকে না’তে জোয়ার তুলবার আহ্বান জানিয়ে নিজের ফেসবুক ওয়ালে একই ছবি পোস্ট করেন।

জাতীয়তাবাদী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক রাব্বিও একই ধাঁচের ছবি পোস্ট করে রাত সাড়ে ১২টার দিকে লেখেন—
> “নির্বাচনের পূর্বে আমরা গণভোট চাই না।”

অন্যদিকে, বিএনপি নেতাকর্মীদের এই প্রতীকী “না!” প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের আগাম ইঙ্গিত হিসেবে দেখছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology