আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৫

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

চলে গেলেন মাগুরা শহরের পরিচিত মুখ কাজী আসলাম

মাগুরা প্রতিদিন ডটকম : ৯০’এর গণ আন্দোলনে মাগুরার সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের নেতা কৃতি ফুটবলার কাজী জহিরুল ইসলাম আসলাম (৪৯) শুক্রবার সকালে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক কাজী আসলাম মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার বাসিন্দা কাজী আনোয়ারুল ইসলামের বড় ছেলে।

শহরের পরিচিত মুখ ঠিকাদার কাজী আসলাম ভোরে স্ট্রোক করে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। এ অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথেই তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

কাজী আসলামের মৃত্যুতে তার রাজনৈতিক সহযোদ্ধাদের পাশাপাশি বন্ধুমহলে শোকের ছায়া নেমে আসে।

সংবাদ পেয়ে ঐক্য পরিষদের সাবেক নেতৃবৃন্দের মধ্যে জাসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য জাহিদুল আলম, মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আবু রেজা নান্টু, বিএনপি নেতা ফারুকুজ্জামান ফারুকসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার বাসভবনে উপস্থিত হন।

অত্যন্ত সজ্জন মানুষ হিসেবে পরিচিত কাজী আসলামের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাগুরা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

শুক্রবার দুপুরে নামাজে জানাযা শেষে মাগুরা পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology