আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

জবিতে মাগুরা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি

মাগুরা প্রতিদিন : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত মাগুরা জেলার শিক্ষার্থীদের সংগঠন মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী রাফি ইশতিয়াককে সভাপতি এবং ইতিহাস বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী শাহিন মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) মাগুরা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি শারফুল আলাম তানিন ও সাবেক সাধারণ সম্পাদক মুনিয়া আক্তার যুথী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির আওতায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি হাসিব শিকদার, ওয়াজেদ আহমেদ মুন, ফজলে রাব্বী, নয়ন হাসান, আশিকুর রহমান, অন্তর শাহ, নাজমুস সাকিব, কাজী রিয়াজুল ইসলাম, হাবিবুল্লাহ।

যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন মিয়া, সবুজ শেখ, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন, বন্যা বিশ্বাস, কাজী ওহেদুজ্জামান বাদল, শামীম শেখ, দফতর সম্পাদক হাসিবুল ইসলাম প্রিন্স, উপ-দপ্তর সম্পাদক প্রিয়াঙ্কা বিশ্বাস, এনায়েত করিম অনিক, আনিকা তাহসিন, প্রচার সম্পাদক, ইমন রহমান শিশির, উপ- প্রচার সম্পাদক রিয়াজ হোসেন ও অর্থ বিষয়ক সম্পাদক আকিদুল ইসলাম আদনান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology