আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:২০

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

জাতীয় পতাকা এবং সংবিধানের মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ-ডা. মিজান

মাগুরা প্রতিদিন : গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান বলেছেন, “বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গণফোরাম সবসময় সংগ্রাম করেছে। মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় পতাকা এবং সংবিধানের মর্যাদা রক্ষাতেও আমরা জনগণের সাথে ঐক্যবদ্ধ রয়েছি।

শনিবার দুপুরে মাগুরা সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে গণফোরাম মাগুরা জেলা শাখা আয়োজিত সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

“গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক মানবাধিকার ও ভোটাধিকারপ্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আসুন ঐক্যবদ্ধ হই-এই স্লোগান নিয়ে মাগুরা সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত সদস্য সংগ্রহ অনুষ্ঠানে ড. মিজানুর রহমান বলেন, বিগত সময়ে তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামেও গণফোরাম বরাবরই ইতিবাচক ভূমিকা রেখে এসেছে। জনগণকে সাথে নিয়ে একটি সুন্দর দেশগঠনেও কাজ করতে সক্ষম হবো সেই প্রত্যাশা রাখি।

অন্তবর্তিকালিন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় কাল নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নানা সংশয় প্রকাশ করতে দেখা যাচ্ছে। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা হলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। সুবিধাবাদি গোষ্ঠী মব তৈরি করে দেশকে অস্থিতিশীল করার সুযোগ পাবে।

গণফোরাম মাগুরা জেলা শাখার আহ্বায়ক এম হামিদুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি পরিষদ সদস্য মোশতাক আহমেদ, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট হাফিজউদ্দিন আহমেদ, আলিনুর বাবুল প্রমুখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology