আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৩

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

ঢাকার ছাত্রাবাসে মাগুরার শিক্ষার্থী নাহিদ হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : ঢাকার মিরপুরে একটি ছাত্রাবাসে অপর শিক্ষার্থীর হামলায় মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের সন্তান ঢাকা ওয়ার্লড ইউনিভার্সিটির শিক্ষার্থী নাহিদ হাসানের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠত হয়েছে।

রবিবার সকালে শালিখা উপজেলার আড়পাড়ায় মহাসড়কের পাশে মানববন্ধন সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

এ সময় মেধাবি শিক্ষার্থী নাহিদ হাসানের হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং অপরাধিদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন শালিখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, আড়াপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ওহিদুর রহমান টিপু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাংবাদিক বাহারুল ইসলাম, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক এ কে এম খায়রুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আবু হানিফ, উপজেলা বিএনপি’র আহবায়ক আনিসুর রহমান মিল্টন, আড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, আড়পাড়া বাজার বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, উপজেলা জামে মসজিদের খতিব মোশারফ হোসেন, সহ আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিরপুরের ওই ছাত্রাবাসে বসবাসরত দুই শিক্ষার্থীর মধ্যকার বিরোধ মিমাংসা করতে গিয়ে হামলার শিকার হয় নাহিদ। ওই ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ১৪ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত নাহিদের বাবা নজরুল ইসলামা ঢাকার মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে জড়িত মূল অভিযুক্ত মনোয়ার পারভেজেকে পুলিশ গ্রেফতার করেছে। তার বাড়ি নেত্রকোনার জামাতি গ্রামে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology