আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২৪

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

ধর্ষকদের শাস্তির দাবিতে মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরা প্রতিদিন ডটকম : সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সাংস্কৃতিক কর্মীরা।

মাগুরার আবৃত্তি সংগঠন কন্ঠবীথি’র আয়োজনে বুধবার বিকালে শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিবাদী আবৃত্তি ও গান পরিবেশনের মাধ্যমে ধর্ষকদের ফাঁসি দাবি করে সংগঠনের কর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কন্ঠবীথির আহবায়ক ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আহবায়ক খান মাজহারুল হক লিপু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি শামীম আহম্মেদ খান, রকিবুল হক দীপু, সোহেলী শাহনাজ স্বপ্না, নাজলী লাবনী প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা সারাদেশে ঘটে যাওয়া ঘটনা গুলোর সাথে জড়িতদের যে অপরাধীদের পরিচয় যাই থাকুক না কেন তাদেরকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টন্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology