আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৪৭

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

পারনান্দুয়ালী থেকে আরো ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

মাগুরা প্রতিদিন: মাগুরা শহরের পারনান্দুয়ালী পল্লিবিদ্যুত অফিস এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র সহ বিল্লাল, রাব্বি এবং রবেজ নামে ৩ যুবককে আটক করেছে সেনা সদস্যরা।

বৃহস্পতিবার মধ্যরাতে মাগুরা সেনা ক্যাম্পের দায়িত্বরত সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের হেফাজত থেকে ২টি ওয়ান শ‍্যুটার গান, ৪টি কার্তুজ, ৪টি পিস্তল এ্যামুনিশন, ১টি চাইনিজ কুড়ল, ১ টি রামদা, ৪ টি ছুরি, ৫০ গ্রাম গাজা এবং ৪৭পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক বিল্লাল হোসেন, পারনান্দুয়ালি পল্লিবিদ্যুত অফিস পাড়ার মান্নান মোল্যার ছেলে। এছাড়া রাব্বি এবং রবেজ একই এলাকার হান্নান মোল্যার ছেলে।

সকালে আটকৃতদের মাগুরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology