আজ, বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০২

ব্রেকিং নিউজ :
শালিখায় সংঘর্ষের ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা মাগুরা, নড়াইল ও ঝিনাইদহের ক্রেডিট ইউনিয়ন কর্মকর্তাদের নিয়ে র‍্যালি ও আলোচনা মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন

বিএনপির গ্রাসরুট নেটওয়ার্ক সহ ৭টি প্রকল্প অনুমোদন

মাগুরা  প্রতিদিন : বিএনপির রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল করে তুলতে গ্রাসরুট নেটওয়ার্ক সহ ৬ টি প্রকল্প অনুমোদন করেছে বিএনপির স্থায়ী কমিটি।

১লা নভেম্বর শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত বাকি ৬টি প্রকল্প হচ্ছে, স্পোকসপার্সন, প্রেস, টিভি ও রেডিও, অনলাইন একটিভিস্ট নেটওয়ার্ক, কন্টেন্ট জেনারেশন এবং রিসার্চ ও মনিটরিং।

এই সমন্বিত কার্যক্রমের আহ্বায়ক হিসেবে সার্বিক তত্ত্বাবধায়ন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপি গ্রাসরুট নেটওয়ার্কের দায়িত্ব পালন করবেন জিয়াউদ্দিন হায়দার।

বাকি ৬টি টিমের মধ্যে প্রেসের টিম প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সালেহ শিবলী, স্পোকসপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহদী আমিন, টিভি-রেডিওর দায়িত্বে থাকবেন অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের দায়িত্বে থাকবেন একেএম ওয়াহিদুজ্জামান, কনটেন্ট জেনারেশন টিম সাইমুম পারভেজ এবং রিসার্চ ও মনিটরিং টিমের দায়িত্ব পালন করবেন রেহান আসাদ।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন প্রকল্পগুলো সময়োপযোগী এবং যুগের সাথে তাল মিলিয়ে দলের পক্ষে আধুনিক দক্ষ কর্মী গড়তে সহায়ক হবে। একই সাথে মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করতে সক্ষম হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology