আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫৮

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি

মাগুরা প্রতিদিন ডেস্ক : ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে বিশেষ শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক ও চিত্রকলাসহ সৃষ্টির প্রায় প্রতিটি ক্ষেত্রে অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার দর্শন আজও সমাজকে পথ দেখাচ্ছে—এমন মন্তব্য করেন অনুষ্ঠানের বক্তারা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। এ সময় তিনি মঞ্চে কবিগুরুর ‘পৃথিবী’ কবিতার অংশবিশেষ আবৃত্তি করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন), যিনি কবিগুরুর কবিতা পাঠও করেন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন; তিনি বাঙালির আত্মপরিচয় ও সাংস্কৃতিক সত্তার অন্যতম প্রধান নির্মাতা। নতুন প্রজন্মের কাছে তাঁর সৃষ্টি ও দর্শন পৌঁছে দিয়ে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সংস্কৃতিসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।” তিনি আরও জানান, প্রয়াণ দিবস উপলক্ষে সারাদেশে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে কবিগুরুর সৃষ্টিকর্ম ও দর্শনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

২২ শ্রাবণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। তাঁর সৃষ্টির আলো ও মানবিক দর্শন ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology