আজ, রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:২১

ব্রেকিং নিউজ :
ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি

ভক্তের মোবাইল ফোন ভেঙ্গে নতুন বিতর্কে সাকিব আল হাসান

মাগুরা প্রতিদিন ডটকম : ভক্তের মোবাইল ফোন আছড়ে ভেঙ্গে ফেলে নতুন বিতর্কের জন্ম দিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতিবার ভারতের কোলকাতা যাওয়ার পথে বেনাপোল চেকপোস্টে এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে।

সূত্রটি জানায়, বৃহস্পতিবার দুপুরে তিনি বেনাপোল চেকপোস্ট দিয়ে তিনি ভারতে যান। ইমিগ্রেশন পেরিয়ে যাওয়ার সময় মোহাম্মদ সেক্টর নামে এক ভক্ত তাকে দেখে আবেগে আপলুত হয়ে পড়েন। কাছে গিয়ে নিজের মোবাইল ফোন উচিয়ে তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। কিন্তু সাকিব আল হাসান এই ভক্তের মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ফ্লোরে আছড়ে ফেলেন। এতে ফোনটি ভেঙ্গে যাওয়ায় ওই ভক্ত মানসিকভাবে আঘাত পান।

সাকিব ভক্ত মোহাম্মদ সেক্টর বলেন, তাকে দেখে নিজেকে সামলাতে পারিনি। তার সঙ্গে ছবি তুলতে যাওয়া কি আমার অপরাধ? তিনি আমার ফোনটি উগ্র মেজাজে কেড়ে নেন। শুধু তাই নয় আছড়ে ভেঙ্গেও ফেলেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব জানান, ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যবসায়িক কাজে ভারতে যাচ্ছেন। তবে বেনাপোলে এই অপ্রীতিকর ঘটনায় কোনো উত্তেজনা সৃষ্টি না হলেও সাকিব আল হাসানের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology