আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৫৮

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মহম্মদপুরের মৌশা গ্রামে কুরবানীর মাংস ভাগাভাগি নিয়ে  সংঘর্ষ :  ৫ জনকে কারাদণ্ড

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে ঈদের দিন শনিবার কোরবানির মাংস ভাগ করা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমবেশি ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত ৫ জনকে ভ্রাম্যমান আদালত ২০ দিনের কারাদণ্ড দিয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে মহম্মদপুর উপজেলার মৌশা উত্তর পাড়া এলাকায় ছবদার ফকিরের ছেলে সোহেল ফকির ও কাজী ইদ্রিস আলীর ছেলে কাজী সোহেলের মধ্যে কোরবানির মাংস ভাগ করা নিয়ে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষ জড়িয়ে পড়ে। এসময় ১০ জন আহত হয়। খবর পেয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় জড়িত ৫ জনকে আটক করে তাদের ২০ দিনের কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাত্ক্ষণিক পদক্ষেপ নেয়ায় বড় ধরণের সংঘর্ষ এড়ানো গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology