আজ, শনিবার | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১২

ব্রেকিং নিউজ :
মাগুরা-১ আসনে মনোয়ার, মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরী নির্বাচিত মাগুরা-১ আসনে এবারের ‘মূল প্রতিদ্বন্দ্বী’ জামায়াতের অতীত রেকর্ড দুর্বল বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ রংধনুর মতো বাস করবে— জয়ন্ত কুমার কুন্ডু নির্বাচন দোরগোড়ায়: সম্ভাব্য আসনচিত্রে বিএনপি এগিয়ে, বড় ফ্যাক্টর স্বতন্ত্ররা শ্রীপুরে নির্বাচন বিষয়ে প্রশাসনের সচেতনতামূলক মহড়া মাগুরায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত মাগুরায় ছাত্রলীগ নেতা রুহুল মল্লিকের উপর হামলা, বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ মাগুরা-২ আসনে ৯১ নির্বাচনের পুনরাবৃত্তি চায় জামায়াত মাগুরায় কম্বলের বিনিময়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ কর্মী আটক মধুমতীতে ড্রেজার, নদীভাঙনের মুখে শতাধিক পরিবার

মহম্মদপুরে জমিজমার বিরোধ নিয়ে অন্তসত্ত্বা ইউপি সদস্যের উপর সন্ত্রাসি হামলা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কুলিপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক হিন্দু পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে বাবুখালী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য অন্তসত্ত্বা অঞ্জলি বিশ্বাস (৪০)সহ ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় হাফিজার সর্দার নামে অভিযুক্ত এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।

এলাকাবাসী জানান, চালিমিয়া গ্রামের হাফিজার ও বকশিপুরের মোহনের সাথে ইউপি সদস্য অঞ্জলির পরিবারের জমি জমা সংক্রান্ত বিরোধ রয়েছে। আদালতে এ সংক্রান্ত মামলাও চলমান। অথচ মঙ্গলবার সকালে মহিলা ইউপি সদস্যা অঞ্জলি বিশ্বাস তার খামারে কাজ করছিলেন এমন সময় হাফিজার ও মোহনের নেতৃত্বে সংঘবদ্ধ ২৫/৩০জন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে তার ও পরিবারের উপর হামলা চালায়। এতে সে ও তার কলেজপড়ুয়া মেয়ে সুদিপ্তা (১৮) ও প্রতিবেশি মালা রানী মন্ডল (৫৫) আহত হন। গুরুতর আহত অবস্থায় ইউপি সদস্যা অঞ্জলিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।

মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন জানান, হামলার ঘটনায় হাফিজার সর্দার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology