আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২০

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মহম্মদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা- ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহিল কাফি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড আব্দুল মান্নান, আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জিএম শওকত বিপ্লব রেজা বিকো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: বরকত আলী ও বেবী নাজনীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মালা রানী বিশ্বাস, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ অসিত কুমার রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দগণ।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কলেজ, মাদ্রাসা, শিক্ষক, রোভার স্কাউটস সহ বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বসূরধুলজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুর রহমান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology