আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৫৪

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মহম্মদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রবাসীর স্ত্রী নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খাদিজা খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি রাজাপুর ইউনিয়নের রাহাতপুর গ্রামের ইরাক প্রবাসী স্বাধীন মল্লিকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শি ও নিহতের পরিবারের সদস্যরা জানান, খাদিজা তার ছয় বছরের শিশু কন্যার চিকিৎসার জন্যে নহাটা বাজারে যায়। সেখান থেকে দুপুরে মোটরসাইকেল যোগে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে রাজাপুরের রাহাতপুর স্লুইচগেট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খাদিজা খাতুন ঘটনাস্থলেই মারা যান। দূর্ঘটনাকালে কোলে থাকা শিশুটি ছুটে পাশের একটি ধান ক্ষেতে গিয়ে আচড়ে পড়ে গেলেও সুস্থ্য আছে।

নহাটা ফাঁড়ি পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালাতক রয়েছেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology