আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মহম্মদপুরে মধুমতি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে মধুমতি নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।

মঙ্গলবার দুপুরে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের ঝামা বাজারের পাশে মধুমতি নদী থেকে এ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঝামা বাজারের দক্ষিণ পাশে মধুমতি নদীতে স্থানীয় লোকজন গোসল করতে গেলে একটি লাশটি পানিতে ভেসে যেতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটি ফুলে বিকৃত হয়ে যাওয়ায় চেহারা বোঝা যাচ্ছে না। তবে হত্যাকান্ডের পর লাশটি নদীতে ফেলা দেওয়া হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology