আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৩৬

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মহম্মদপুরে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

যুগান্তর স্বজন সমাবেশ মহম্মদপুর উপজেলা  শাখার উদ্যোগে পত্রিকাটির ২৩তম বর্ষপূর্তি ও ২ যুগে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা  হয়।

এ উপলক্ষ্যে সোমবার বিকালে প্রেসক্লাবে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য আয়োজন করা হয়।

যুগান্তর মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মাসুদ রানার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি দৈনিক ইনকিলাবে প্রতিনিধি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোকসেদুল মোমিন, ওসি তদন্ত মোঃ বোরহানউল ইসলাম, মানবজমিন পত্রিকার প্রতিনিধি মোঃ মাহামুদুন নবী, রাইজিং বিডির প্রতিনিধি আনোয়ার হোসেন শাহীন, ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি, ইউপি সদস্য তানজির রহমান সোহাগ, ইউপি সদস্য ইয়াকুব বিশ্বাস, জন্মভূমি পত্রিকার প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, ভোরের দর্পন পত্রিকার প্রতিনিধি রাসেল পারভেজ, আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি বিশ্বজিৎ কুমার সিংহ, নবচেতনা পত্রিকার প্রতিনিধি অলোক রায়, বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ লিটন মিয়া, দেশ বাংলা পত্রিকার প্রতিনিধি পত্রিকার প্রতিনিধি দেলোয়ার, শিক্ষক তাজুল ইসলাম হোসেন প্রমূখ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology