আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:১১

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মহম্মদপুরে সরকারি গাছের কলা নিয়ে সংঘর্ষে আহত ১০

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার নিখড়হাটা গ্রামে সরকারি জায়গায় রোপিত গাছের কলা ছেড়া নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০জন আহত হয়েছেন এবং একটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে।

রবিবার বিকালে বালিদিয়া ইউনিয়নের নিখড়হাটা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহত ৫ জনকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া  হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিখড়হাটা গ্রামের মৃত খিতাবদি বিশ্বাসের ছেলে চাঁদ বিশ্বাসের সাথে একই গ্রামের মৃত খাদেম বিশ্বাসের ছেলে রশিদ বিশ্বাসের দীর্ঘদিন ধরে সরকারি খাল পাড়ের জমি নিয়ে বিরোধ চলে আসছে।

রবিবার দুপুরে চাঁদ বিশ্বাসের স্ত্রী খাল পাড়ের বিরোধপূর্ণ জমির গাছ থেকে কলা ছিড়লে রশিদ বিশ্বাস নিজের গাছ বলে দাবি করে বাধা দেয় এবং মারধর করে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে চাঁদ বিশ্বাস স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে আসলে রশিদ বিশ্বাস সাথে কথাকাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে  উভয় পক্ষের সমর্থকরা  সংঘর্ষে  জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষের সময় রশিদ বিশ্বাসের লোকজন বিদ্যুৎ বিশ্বাসের বাড়িঘর ভাঙচুর, নগদ টাকা ও মালামাল লুটপাট করেছে বলে অভিযোগ করে।

এ ঘটনায় আহত রশিদ বিশ্বাস (৩৮), চাঁদ বিশ্বাস (৫০), বিদ্যুত বিশ্বাস (১৮), সুফিয়া (৫০), সিমা বেগম (৩০) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে মহম্মদপুর থানা ওসি তারক বিশ্বাস বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology