আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০০

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মহম্মদপুরে ৬২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামের আবু সাঈদ মোল্যার ছেলে রফিকুল ইসলাম (২২) এবং দাউদ মোল্যার ছেলে আবু জার (২২)।

পুলিশ জানায়, বুধবার ১টার দিকে মহম্মদপুর পুরাতন জেলখানার সামনে এসআই জান্নাতুল ফেরদৌস বাদশার নেতৃত্বে টহলরত পুলিশ মটর সাইকেল আরোহী ওই দুই যুবকের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি প্লাস্টিক প্যাকেটে রাখা ৬২০ পিস ইয়াব ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত মাদক ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ দশ হাজার টাকা।

মহম্মদপুর থানা পুলিশ তাদের কাছ থেকে মাদক কারবারে ব্যবহৃত একটি ১৫০ সিসি সুজুকী জিক্সার মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করেছে।

মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা জানান, মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই ইয়াবা ট্যাবলেটসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সারা জেলাতে এই ধারণে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology