আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২০

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মহানবীর অবমাননার প্রতিবাদে মাগুরায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় দশ সহস্রাধিক কর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের যুব ও ছাত্র সংগঠন।

মহানবী (সাঃ) এর অবমাননার প্রতিবাদ এবং বিজেপি নেত্রী নূপুর শর্মার শাস্তির দাবি জানিয়ে তারা শুক্রবার বিকালে এই বিক্ষোভ মিছিল করে।

বিকাল সাড়ে ৫ টায় শহরের নোমানী ময়দান থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি সারা শহর প্রদক্ষিণ করে। এ সময় তারা ভারতীয় পণ্য ক্রয় বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি হিন্দুত্ববাদি নেতা নূপুর শর্মাকে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে তারা শ্লোগান দেয়।

এর আগে দুপুরে নবীপ্রেমী তাহহিদী জনতার ব্যানারে শহরে আলাদা বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology