আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৭

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরামুক্ত দিবসের সন্ধ্যায় মোম-শিখায় আলোকিত হয়ে ওঠলো সারা শহর

মাগুরা প্রতিদিন ডটকম : ৭ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উপলক্ষে সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে মাগুরা শহরে ব্লাক আউট ও মোমবাতি প্রজ্জ্বলের আয়োজন করা হয়।

সন্ধ্যায় ৬ টায় একযোগে বাতি নিভিয়ে শহরকে ব্লাক আউট করা হয়। একই সঙ্গে হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে শহরকে আলোকিত করে তোলা হয়।

শহরের চৌরঙ্গী মোড়কে কেন্দ্রবিন্দু ধরে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখরের নেতৃত্বে প্রধান সড়কের উভয় পাশে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ শহরের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের লোকজন মোমবাতি হাতে দাঁড়িয়ে পড়ে। অংশ নেন জেলা ও পুলিশ প্রশাসন এবং জেলা শহরের সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা।

এ সময় দেশাত্মবোধক গানে গানে সুর মিলিয়ে নেন ব্লাক আউট কর্মসূচিতে অংশ্রগহণকারিরা।

স্বল্প সময়ের ব্লাক আউট শেষে মাগুরামুক্ত দিবসের সমাপনি বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম। মাগুরামুক্ত দিবসের সকল কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে দিবসটি সফল করে তোলায় তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology