আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৩

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

মাগুরায় ঈদ মার্কেটে যেতে ট্রাকের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় ঈদের মার্কেটে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ডেইজি (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

ডেইজি মাগুরা শহরের পারলা বেলতলা এলাকার ভাড়াটিয়া বাসিন্দা ওষধ কোম্পানিতে কর্মরত জাহিদুল ইসলামের স্ত্রী।

বুধবার সন্ধ্যায় মোটর সাইকেলযোগে স্বামী ও ছেলের সাথে শহরে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে সপরিবারে গুরুতর আহত হন।

ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাবার পথে গৃহবধূ ডেইজির মৃত্যু হয়।

দূর্ঘটনায় আহত গৃহকর্তা এবং তাদের শিশু সন্তান আশঙ্কামুক্ত বলেও দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল বলেন, ট্রাকটি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও চালককে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology