আজ, বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:০৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার

মাগুরা প্রতিদিন: মাগুরায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর সিণ্ডিকেটের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৫টি চোরাই মোটরসাইকেল।

রোববার (৩১ মে) বিকাল ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মোটরসাইকেল চুরি প্রতিরোধে জেলা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানিক দলটি শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মাগুরা সদর উপজেলার লক্ষ্মীকান্দর গ্রামে রাশিদুল ইসলাম রিংকুর মুরগির ফার্মে অভিযান চালায়। এ সময় ফার্মের মধ্যে লুকিয়ে রাখা ৫টি মটর সাইকেল উদ্ধারের পাশাপাশি মটর সাইকেল চুরির সাথে জড়িত মাগুরা শহরের মীরপাড়ার সাহেব আলির ছেলে পলাশকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই সংঘবদ্ধ চোর চক্রে আরও কয়েকজন সদস্য রয়েছে। তারা কয়েকটি ধাপে ভাগ হয়ে মোটরসাইকেল চুরি, লক পরিবর্তন, ক্রেতা সংগ্রহ এবং মোটরসাইকেল পৌঁছে দেওয়ার কাজগুলো করে থাকে। গ্রেপ্তারকৃত পলাশ এই সিন্ডিকেট এবং তার অন্যান্য সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) প্রেসব্রিফিংয়ে বলেন, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ, মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology