আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

মাগুরা প্রতিদিন : “গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

সোমবার দুপুরে শহরের হাজী সাহেব সড়কে জেলা গণগ্রন্থাগার চত্বরে কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের।

মাগুরা জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার, মাগুরা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক সাইদুর রহমান, ভ্রাম্যমান লাইব্রেরীর কর্মকর্তা মোশারফ হোসেন রাজু সহ অন্যরা।

আলোচনা সভা শেষে এ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, বিতর্ক ও বইয়ের রিভিউ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

দেশের মানুষকে লাইব্রেরীতে গিয়ে বই পড়তে উৎসাহিত করার জন্য ২০১৭ সাল থেকে ৫ই ফেব্রুয়ারি দিবসটিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসাবে পালন করে আসছে সরকার।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology