আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩৩

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

মাগুরা প্রতিদিন : “সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সমনে রেখে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে ১০ হাজার বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে মাগুরা পুলিশ লাইন্স দরবার হলে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “জলবায়ু পরিবর্তনের ভয়ংকর প্রভাব এখন সারা বিশ্বে দৃশ্যমান। নির্ধারিত সময়ে বৃষ্টি হচ্ছে না, আবহাওয়ার স্বাভাবিক চক্রে পরিবর্তন দেখা যাচ্ছে। এতে কৃষি ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে, যা আমাদের জন্য অশুভ সংকেত।”

তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

মন্ত্রী জানান, খাল খনন কর্মসূচির পর দেশে বড় পরিসরে নদী খনন কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে মাগুরাকে মডেল হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি বলেন, “যেভাবে আমরা শিশুদের পরিচর্যা করে বড় করি, ঠিক সেভাবেই গাছের পরিচর্যা করতে হবে। তবেই পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা সহজ হবে।”

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোতাক্কাবির আহম্মেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে সারা জেলায় পর্যায়ক্রমে ১০ হাজার বৃক্ষ রোপন করা হবে বলে জানানো হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology