আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:১৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

মাগুরা প্রতিদিন : মাগুরায় ‘সংবাদ উপস্থাপন ও লেখার কৌশল’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক এর আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় অংশ নেন জেলার ৬০ জন সাংবাদিক।

সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

দৈনিক সংবাদ ও এখন টিভির মাগুরা প্রতিনিধি রূপক আইচের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ আনিসুর রহমান খোকন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, দৈনিক প্রথম কথা পত্রিকার যুগ্ম সম্পাদক সুনীতি কুমার বিশ্বাস, এনটিভির মাগুরা স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিকসহ অন্যরা।

কর্মশালায় সাংবাদিকদের সংবাদ উপস্থাপন ও সংবাদ লেখার কৌশলসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি’র ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology