আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:১২

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরায় ফেন্সিডিল সহ এক নারীকে আটক

মাগুরা প্রতিদিন : মাগুরার আলমখালী এলাকায় যাত্রীবাহী পরিবহন থেকে ৭১ বোতলে ফেন্সিডিল সহ খাদিজা বেগম নামে এক নারীকে আটক করেছে সেনাসদস্যরা।

তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের অলোক শেখের স্ত্রী।

সীমান্তবর্তি এলাকা থেকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে তিনি ভারতের সীমান্তবর্তি এলাকা থেকে ফেন্সিডিলগুলো সংগ্রহ করে পরিবহনযোগে মাগুরাতে নিয়ে আসছিলেন।

বিষয়টি জানতে পেরে মাগুরা সেনা ক্যাম্পের সদস্যরা মাগুরা-ঝিনাইদহ সড়কের্ আলমখালী এলাকায় পরিবহনটি থামিয়ে ওই নারীকে আটক করে। এ সময় তার বহনকৃত ব্যাগ থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

পরে তাকে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology