আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৪৪

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

মাগুরায় বরফি সুইটস কারখানায় টয়লেট শেষে কর্মচারিরা হাত পরিস্কার করেন না

মাগুরা প্রতিদিন : অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ এবং খাবারে স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর উপাদান ব্যবহারের দায়ে মাগুরায় গড়ে ওঠা বরফি সুইটস এণ্ড বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী, জেলা নিরাপদ খাদ্য অফিস এবং সদর থানা পুলিশের যৌথ টিম মাগুরা শহরের পারনান্দুয়ালী বাসস্ট্যান্ড এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালায়।

এ সময় অভিযানিক দলটি কারখানাটিতে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন উপাদান দেখতে পায়। দেখা যায়, যত্রতত্র অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য রাখা। কর্মচারীদের মধ্যে নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। কারখানার টয়লেটে নেই সাবান বা হ্যান্ডওয়াশ। কর্মচারীরা টয়লেট শেষে ভালোভাবে হাত পরিস্কার না করেই নোংরা অবস্থায় তৈরি করছে খাবার। এছাড়া খাবারে দেয়া হচ্ছে মানব দেহের জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ উপাদান হাইড্রোজ। এছাড়া শহরের বিভিন্ন প্রতিষ্ঠানটির ডিলার পয়েন্টেও পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ খাবার।

এসমস্ত অপরাধে বরফি সুইটস এণ্ড বেকারির মালিক মিজ লাবনীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার বিষয়ে সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology