আজ, সোমবার | ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে মাগুরায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন ধর্ষণের পর মেয়েটি নদীতে ঝাপ দেয় পরে ফাঁড়ির বাথরুমে হারপিক পান করে মাগুরায় ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫

মাগুরা প্রতিদিন: মাগুরায় বিএনপির শীর্ষ নেতাদের ছবি টাঙিয়ে বাড়িতে রাজনৈতিক কার্যালয়ের আদলে জুয়ার আসর বসানোর অভিযোগে বাড়ির মালিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রোববার দিবাগত রাতে মাগুরা সদর থানা পুলিশের এ অভিযানে নগদ ৫০ হাজার ৪৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বাড়ির একটি কক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের ছবি পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছিল। ওই কক্ষটিকে বিএনপির রাজনৈতিক কার্যালয়ের আদলে সাজিয়ে সেখানে নিয়মিত জুয়ার আসর বসাতেন বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে বাড়িটিতে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

এ ঘটনায় সোমবার সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল বাদী হয়ে একটি মামলা করেছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে পাঁচজনকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। জুয়াবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology