আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০০

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মাগুরা প্রতিদিন : যথাযোগ্য মর্যাদার সাথে মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সুচনা হয়।

সকাল ৭টায় মাগুরা নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহম্মাদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগর সভাপতি আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. ইয়াছিন আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাকিব আল ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার মাশরুর রেজা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ।

সকাল ৮টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ ও পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কামান্ডের সাবেক ডেপুটি কামান্ডার আবদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

কুচকাওয়াজে পুলিশ, আনসার, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

এছাড়া বীরমক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগ শহরের জমারুলতলা দলীয় কার্যালয়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology