আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪৩

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উৎসব উদযাপন

মাগুরা প্রতিদিন : কেক কেটে এবং আলোচনা সভার মধ্য দিয়ে মাগুরায় যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার বিকালে মাগুরা পৌর মার্কেটের দোতলায় দৈনিক যুগান্তর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক সরদার ফারুক আহমেদ।

কবি সাগর জামানের সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, অধ্যাপক শাহজাহান মৃধান বাবলু, নারী উদ্যোক্তা কাজী ডিনা, প্রথম আলো পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান।

যুগান্তর স্বজন সমাবেশ আহ্বায়ক কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলুর সভাপতিত্বে এ আলোচনা সভায় অতিথিরা জেলার সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন এবং সংকট অনিয়ম দূরিকরণে যুগান্তর পত্রিকার ইতিবাচক ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি আবু বাসার আখন্দ। আলোচনা সভা শেষে কেক কেটে মিষ্টি মুখের আয়োজন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology