আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫৫

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

মাগুরায় রাস্তার পাশে শ্রমিক লীগ নেতার মরদেহ

মাগুরা প্রতিদিন : মাগুরায় জেলা শ্রমিক লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রুমনের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার ভোরে মাগুরা-যশোর সড়কের চারা বটতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রুমন (৪০) মাগুরা শহরের পারলা গ্রামের আক্কাস মোল্যার ছেলে।

নিহত রুমনের বড় ভাই মিলন এই মৃত্যুকে রহস্যজনক দাবি করে পুলিশী তদন্ত চেয়েছেন।

তিনি জানান, রুমন মাগুরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের ৩ বারের নির্বাচিত লাইন সম্পাদক ও জেলা শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাতের বেলা মটর সাইকেলে যাত্রী বহনের কাজও করতেন। সেই সূত্রে রবিবার রাত ৮টার দিকে মটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলেও আর ফেরেননি। ভোরে চারা বটতলা এলাকায় রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে পুলিশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ মো. আইয়ুব আলী বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। অক্ষত অবস্থায় মরদেহের পাশে তার মটর সাইকেলটি পাওয়া গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology