আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৪৫

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে সংবর্ধনা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) এটিএম আবদুল ওয়াহহাবের সংবর্ধনা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শ্রীপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা উল জান্নাহ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ নুর উর রহমান, ব্যবস্থাপনা পরিষদের সদস্য মঞ্জুরুল ইসলাম, উপমহাসচিব মোঃ রফিকুল ইসলাম।

দুপুরে মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রানা আমি ওসমানের সভাপতিত্বে এবং খোন্দকার আবু আনসার নাজাত আশার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাগুরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাদশা।

সংবর্ধনা পর্বে মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সম্মানিত চেয়ারম্যান মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহহাবকে সোনার নৌকা উপহার দেওয়া হয়।

পরে প্রধান অতিথি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

বাংলাদেশের উন্নয়নের প্রতীক জননেত্রি শেখ হাসিনা তার উপর যে গুরু দায়িত্ব অর্পন করেছেন মাগুরাবাসিকে সাথে নিয়ে তিনি তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পরে প্রধান অতিথি শ্রীপুর উপজেলার দরিদ্র মানুষের মাঝে ১হাজার শীতবস্ত্র বিতরণ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীপুর উপজেলাসহ মাগুরার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology