আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৪

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় রোডমার্চে বিএনপির স্বত:স্ফুর্ত অংশগ্রহণ

মাগুরা প্রতিদিন : খুলনা বিভাগের রোড মার্চে মাগুরার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত এলাকা থেকে আগত বিএনপির নেতা কর্মীরা স্বত:স্ফুর্ত অংশ গ্রহণ করেছে।

সরকারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকালে ঝিনাইদহে এই রোড মার্চের উদ্বোধন শেষে বেলা সওয়া ১২ টার দিকে মাগুরা সীমানায় প্রবেশ করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ছেড়ে আসা বিএনপির রোড মার্চে অংশগ্রহণকারী নেতা-কর্মীদের মাগুরার আলমখালি এলাকায় স্বাগত জানান স্থানীয় নেতৃবৃন্দ।

শতাধিক মাইক্রোবাস, ট্রাক এবং হাজার হাজার মোটর সাইকেলের বহরটি দুপুর দেড়টার দিকে মাগুরা শহরের ভায়নার মোড় অতিক্রম করে। পথে দুপুর পৌনে ২টার দিকে মাগুরা-যশোর সড়কের শেখপাড়া এলাকায় মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মির্জা আব্বাস।

এ সময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ ভুলু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অমিত হাসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত এ সমাবেশ শেষে বিএনপি নেতা কর্মীদের বিশাল রোড মার্চটি খুলনা অভিমুখে রওনা হয়।

রোড মার্চের কোথায়ও বড় ধরণের অপ্রিতিকর ঘটনা না ঘটায় সন্তুষ্ট্রি প্রকাশ করেছেন জেলা নেতৃবৃন্দ। তবে জেলার মধ্যে রোড মার্চে অংশ নিতে আসা কিছু পরিবহনে সরকারি দেলের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন অন্যান্যরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology