আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০৮

ব্রেকিং নিউজ :
ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

মাগুরা প্রতিদিন : মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ রিট দায়েরের বিষয়টি সোমবার (২৪ মার্চ) নিশ্চিত করে বলেন, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

রিট আবেদনকারী আইনজীবী বলেন, শিশুটির বিষয়ে বিভিন্ন সময় যেসব বক্তব্য পাওয়া গেছে, তা অনেকটা সাংঘর্ষিক। সেজন্য বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে।

রিটে এ সংক্রান্ত বিষয়ে আদেশ ও রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। শিশুুটর ডিএনএ টেস্ট ডাক্তারি প্রতিবেদনসহ সব বিষয়ে বিচারিক ইনক্যুয়ারি চাওয়া হয়েছে রিটে।

একই সঙ্গে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে। রিট আবেদনে দেশব্যাপী নারী ও শিশুদের নিরাপত্তার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তাও রুলের আর্জি জানানো হয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, যেহেতু সরকার আইন পরিবর্তন করে বিচারের সময় কমিয়ে আনবে (মামলা নিষ্পত্তির সময়) সংবিধানের ১১০ অনুযায়ী মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য মাগুরা আদালত থেকে বদলি করে হাইকোর্টে আনার আর্জি জানানো হয়েছে ।

রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক ( আইজিপি) ও মাগুরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে বিবাদী করা হয়েছে।

১৯ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদনটি করেছেন।

মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে। এরপর তাকে গত ছয় মার্চ অচেতন অবস্থায় মাগুরা আড়াইশ শয্যা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার ভালো না দেখে তখনি মাগুরা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে আনা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

সেখানে থেকে সেদিনই সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় আনা হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।

দুই দিন পর গত আট মার্চ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচ-এ নেওয়া হয়। এরপর ১৩ মার্চ শেষ পর্যন্ত মৃত্যু হয় শিশুটির। শিশুটির ওপর নির্যাতনের ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে দেশব্যাপী।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology