আজ, শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২০

ব্রেকিং নিউজ :
শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন মাগুরার সন্তান মো. ওবায়দুর রহমান মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন মাগুরায় নবগঙ্গা নদী থেকে ১৮টি চায়না দোয়ারী জাল জব্দ মাগুরায় গ্যাস সিলিন্ডারের আগুনে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু দেশজুড়ে পুলিশের রেড এলার্ট অ্যালামনাইয়ের হাল ধরলেন আবারও শিপন মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে গণমিছিল

মাগুরায় সড়ক দূর্ঘটনায় হোমিও ডাক্তারের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহজাদা জোয়ার্দার (৪০) নামে এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে।

নিহত শাহজাদা ঝিনাইদহ জেলার পাইকপাড়া গ্রামের মজিদ জোয়ার্দারের ছেলে।

মঙ্গলবার দুপুরে শাহজাদা জোয়ার্দার মোটরসাইকেলে স্ত্রী আরাবী খাতুন ও প্রতিবেশি এক নারীকে নিয়ে মাগুরার ওয়াপদা এলাকায় যাচ্ছিলেন। পথে মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষ্মীকান্দর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান সামনে থেকে মোটর সাইকেলটিকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক শাহজাদার মৃত্যু হয়। দূর্ঘটনায় আহত মটর সাইকেলের অপর দুই আরোহীকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ওসি গৌতম চন্দ্র মণ্ডল জানান, কাভার্ড ভ্যানটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology