আজ, শনিবার | ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় সম্ভাব্য হামলা থেকে বেঁচে গেলেন পাটোয়ারী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ, থানায় অবস্থান মাগুরার বালিয়াডাঙ্গা গ্রামে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু মাগুরা-১ আসনের এমপির নামে ভুয়া ফেসবুক, থানায় জিডি মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, এলাকায় উত্তেজনা ড. ইউনুস সহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে রিট মাগুরার রাউতড়ায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ এক যুবক গ্রেফতার মাগুরার শ্রীপুরে এমপি নেওয়াজ হালিমা আরলীকে সংবর্ধনা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রেন্টু খানের ইন্তেকাল ইউনূসের দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে ঢাবিতে মশাল মিছিল

মাগুরায় সম্ভাব্য হামলা থেকে বেঁচে গেলেন পাটোয়ারী

মাগুরা প্রতিদিন : ঝিনাইদহে ডিম নিক্ষেপের ঘটনার পর দ্বিতীয় দফায় হামলার আশঙ্কা থেকে কৌশলে রুট পরিবর্তন করে ঢাকার পথে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী।

শুক্রবার (২২ মে) রাত ১১টার দিকে মাগুরা শহরে সম্ভাব্য হামলার আশঙ্কা তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নাসীরুদ্দিন পাটোয়ারী মাগুরা হয়ে ঢাকায় ফিরবেন—এমন খবর ছড়িয়ে পড়লে ভায়নার মোড়, ঢাকা রোড বাস স্ট্যাণ্ড, পারনান্দুয়ালি সহ বেশ কয়েকটি পয়েন্টে ছাত্রদল যুবদল সহ বিক্ষুব্ধরা অবস্থান নেয়।

তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও তার গাড়ির দেখা মেলেনি।

উপস্থিত কয়েকজন নেতার ভাষ্য, সম্ভাব্য পরিস্থিতি আঁচ করতে পেরে নাসীরুদ্দিন পাটোয়ারী ভিন্ন কোনো পথ ব্যবহার করে নিরাপদে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

এর আগে একই দিন দুপুরে ঝিনাইদহে জুমার নামাজ শেষে পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় তিনি ডিম নিক্ষেপের শিকার হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা। এতে ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দিন পাটোয়ারীসহ তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নাসীরুদ্দিন পাটোয়ারী ছাড়াও তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন বলে মামলায় বলা হয়েছে।

এদিকে ঝিনাইদহের ঘটনার জেরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology