আজ, সোমবার | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩৯

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন

মাগুরায় সৌদি আরবের ৯২ কার্টুন খেজুর বিতরণ

মাগুরা প্রতিদিন : পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব থেকে প্রাপ্ত ৯২ কার্টুন খেজুর মাগুরা জেলায় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের মাধ্যমে খেজুরগুলো জেলার চারটি উপজেলা—মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ৩০ কার্টুন, মহম্মদপুর উপজেলায় ২২ কার্টুন এবং শ্রীপুর ও শালিখা উপজেলায় ২০ কার্টুন করে বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক জানান, রমজানে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তার জন্য এসব খেজুর বিতরণ করা হচ্ছে এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্ধারিত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, জেলা ত্রাণ গুদাম কর্মকর্তা এটিএম বেনিজির রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology