আজ, শনিবার | ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মাগুরায় হাসপাতালের ইনজেকশনে আরো বেশি অসুস্থ রোগীরা!

মাগুরা প্রতিদিন: মাগুরায় হাসপাতাল থেকে দেয়া ইনজেকশন পুশ করার পর একযোগে ২০ রোগী অধিক অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল সূত্রে জানা যায়, ২২ জুলাই সোমবার রাতে হাসপাতালের ছয় তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি বিভিন্ন অসুখে আক্রান্ত রোগীদের মধ্যে ৩০ জনের শরীরে অফসোনিন কোম্পানির প্যান্টোপ্রাজল গ্রুপের প্যান্টিড-৪০ ইনজেকশন দেয়া হয়। এর কিছুক্ষণের মধ্যে তাদের প্রায় প্রত্যেকের শরীরে জ্বালাপোড়া সহ নানা পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়। এতে অন্যান্য রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনার পর রাত ১০ টার দিকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সহ দায়ীত্বরত অন্যান্য ডাক্তাররা হাসপাতালে উপস্থিত হয়ে নতুন কিছু ওষধ দিয়ে তাদের সুস্থ করে তোলেন। পাশাপাশি হাসপাতালে সরবরাহকৃত ওই কোম্পানীর ইনজেকশনগুলো সংরক্ষণ করা হয়।

এ বিষয়ে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বিকাশ কুমার শিকদার বলেন, রাতে অনেক রোগীকে এই ইনজেকশন দেয়া হয়েছে। কিন্তু ২০ জন অসুস্থতা বোধ করেন। এটি এক ধরণের প্যানিক ডিস অর্ডার। একজনের দেখে আরেকজন অসুস্থ হয়।

ইনজেকশনের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। তারপরও কেনো এমনটি হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology