আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩১

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় হিট স্ট্রোকে আরেক জনের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে হিট স্ট্রোকে তুলশী দাস বৈরাগী (৪০) নামে এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। তিনি মহম্মদপুর মানবিক উন্নয়ন কেন্দ্র পদক্ষেপের কমিনিউটি ম্যানেজারের পদে কর্মরত ছিলেন। এর আগে রবিবার ও বুধবার আরো দুই জনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, সকাল ১০টা বেজে গেলে তুলশি দাস বৃহস্পতিবার অফিসে যাননি। বিধায় তার সহকর্মীরা মহম্মদপুরের ভাড়া বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে জানালা খুলে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের ডেকে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ অসিত কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে যান। তীব্র গরমের কারণে হিট স্ট্রোকে রাতের কোনো এক সময় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে বুধবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের পশ্চিমপাড়ার একটি পাটক্ষেতে কর্মরত অবস্থায় হিট স্ট্রোকে দশাকাল (৯০) নামে অপর এক বৃদ্ধের মৃত্যু হয় বলে জানা গেছে। তার আগে শনিবার মাগুরা পিটিআইতে প্রশিক্ষণ চলাকালে সদর উপজেলার উত্তর বীরপুর গ্রামের মাহাবুবুর রহমান (৩৩) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের সেলিম হোসেনের ছেলে। তিনি বেরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology