আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৫৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় আঠারখাদা ইউপি নির্বাচনে জাসদের প্রার্থী মুক্তিযোদ্ধা বিমল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক: মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন মাগুরা জেলা জাসদের সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা বিমল বিশ্বাস।

সোমবার বিকাল চারটায় মাগুরা জেলা জাসদের পক্ষ থেকে আঠারখাদা ইউনিয়ন পরিষদ প্রা্ঙ্গণে স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় প্রার্থি নির্বাচিত করা হয়।

প্রার্থি নির্বাচনের এই সভায় মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সহসভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় জনসাধারণের বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন জাসদের দলীয় প্রার্থী বিমল বিশ্বাস। বিমল বিশ্বাস মতবিনিময় সভায় বলেন, স্থানীয় জনগণের ভালোবাসার প্রতি তিনি শ্রদ্ধাশীল। জনসাধারণের বিভিন্ন সমস্যা নিরসনে তিনি অনেকদিন ধরে সাধারণ মানুষের সাথে কাজ করছেন। সেই কাজকে আরও এগিয়ে নিতে তাজাসদের দলীয় প্রার্থী হিসেবে তিনি আঠারখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়াই করবেন। তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে মাগুরা জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী জানান, বিমল বিশ্বাস অসাম্প্রদায়িক এক জনমুখী মানুষ। সাধারণ মানুষ তাঁকে পছন্দ করে। তাই সাধারণ মানুষের  সময় এসেছে এরকম একজন মানুষকে পছন্দ করা, ভোট দেওয়া। মশাল প্রতীক নিয়ে বিমল বিশ্বাস নির্বাচন করবেন।

মোট ২৯টি গ্রাম নিয়ে আঠারখাদা ইউনিয়ন গঠিত। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয় হন সঞ্জীবন বিশ্বাস।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology