আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:১৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরার আঠারোখাদা গ্রামে ছেলের ছুরির আঘাতে বৃদ্ধ বাবা খুন

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর উপজেলার আঠারোখাদা গ্রামে সুরমান শেখ (৭৫) নামে এক বৃদ্ধ নিজ সন্তানের ছুরিকাঘাতে খুন হয়েছেন।

এলাকাবাসী পিতার হত্যাকারী ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত সুরমান শেখ মাগুরা শহরের চৌরঙ্গীমোড় এলাকার প্রবীন চায়ের দোকানী।

প্রতিবেশিরা জানায়, সুরমান শেখের ছোট ছেলে মফিজ মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের পাশে একটি চায়ের দোকান দিয়ে পরিবারের ব্যয় নির্বাহ করে আসছিলো। কিন্তু সাম্প্রতিককালে মাদকাসক্ত হয়ে পড়ায় পরিবারে নানা অশান্তি শুরু হয়। নানা সংকটের মধ্যে কয়েকমাস আগে তার স্ত্রীও বাড়ি ছেড়ে চলে যায়। এ অবস্থায় সে মাদকের প্রতি অধিক আসক্ত হয়ে পড়ায় নেশার খরচ মেটাতে বৃদ্ধ বাবার উপর নানাভাবে অত্যাচার চালিয়ে আসছিলো সে। বাবার নামে থাকা একখণ্ড জমি নিজের নামে লিখে দিতে মফিজ বাবাকে বারবার অনুরোধ করলেও সুরমান শেখ অস্বীকার করে। এর জের ধরে রবিবার সকালে মফিজ বাড়ির উঠোনে ধারালো ছুরি দিয়ে বাবার শরীরে আঘাত করে। এ ঘটনার পর মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, ইতোমধ্যেই হত্যাকারী যুবক মফিজ শেখকে আটক করা হয়েছে। হত্যাকাÐের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology