আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০২

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরার আলোকদিয়া গ্রামে প্রতিবেশির ছুরিকাঘাতে কিশোর খুন

মাগুরা প্রতিদিন : মাগুরায় সদর উপজেলার আলোকদিয়া গ্রামে তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশির ছুরিকাঘাতে হাসান শেখ (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

হাসান ওই গ্রামের পাঞ্জু শেখের ছেলে। এ সময় পাঞ্জু শেখ এবং দুই চাচাতো ভাই মিজান ও শিপন গুরুতর আহত হয়েছে।

তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আলোকদিয়া গ্রামের জয়নাল শেখের মাদকাসক্ত ছেলে রিপন সিগারেট জ্বালানোর জন্যে আগুন চাইতে প্রতিবেশি আলম মোল্যার বাড়ির মধ্যে প্রবেশ করে। কিন্তু বাড়িতে চোর ঢুকেছে মনে করে তারা রিপনকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে।

বিষয়টি জানতে পেরে রিপনের পরিবারের সদস্যরা রাত ১ টার দিকে ওই বাড়িতে যায়। এ সময় উভয় পরিবারের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে আলম মোল্যার ছেলে আল আমিন ধারালো ছুরি নিয়ে তাদের উপর হামলা করে। এতে পাঞ্জু শেখ, ছেলে হাসান এবং চাচাতো ভাই মিজান ও শিপন গুরুতর আহত হয়। ঘটনার পর তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসান শেখের মৃত্যু হয়।

আহত অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, তুচ্ছ ঘটনার জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology