আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৪২

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরার কালাচাঁদ কুরবাণির বাজারে নজর কাড়বে সকলের

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার আমুড়িয়া গ্রামে আসন্ন কুরবাণি ঈদের জন্যে তৈরি হচ্ছে কালা চাঁদ। ফ্রিজিয়ান জাতের এই এঁড়ে গরুটির দাম ইতোমধ্যেই ৯ লক্ষ টাকা উঠেছে। তবে ১২ লক্ষ টাকার উপরে বিক্রি করা যাবে বলে আশাবাদি গরুটির মালিক।

জেলার সদর উপজেলার আমুড়িয়া গ্রামের রেজাউল ইসলাম নিজ গ্রামের একজন খামারির কাছ থেকে গরুর বাছুরটি ক্রয় করেন। নিজে ছাড়াও পরিচর্যা করেন তার স্ত্রী ও দুই মেয়ে।

সাড়ে তিন বছর বয়সি গরুটির পেছনে ইতোমধ্যেই প্রায় ৬ লক্ষ টাকা ব্যয় করেছেন রেজাউল। খাবার হিসেবে দেন গম, ছোলা, ভুট্টা, ঘাস ইত্যাদি।

রেজাউল ইসলাম জানান, কালা চাঁদের এখন উচ্চতা প্রায় সাড়ে ৫ ফুট এবং দৈর্ঘে ৯ ফুট। আসন্ন কুরবানিতে এই গরু থেকে অন্তত ৩০ মন মাংস পাওয়া যাবে। ইতোমধ্যে মাগুরা ছাড়াও আশে পাশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়িরা খবর পেয়ে গরু দেখতে আসছে। সাড়ে ৮ লক্ষ-৯ লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছে।

তবে অন্তত ১২ লক্ষ টাকায় এটি বিক্রি করা যাবে বলে রেজাউল ইসলাম আশাবাদ ব্যক্ত করেছেন।

আসন্ন কুরবাণির হাটে মাগুরার কালাচাঁদ সকলের নজর কাড়তে সক্ষম হবে বলে জানান সাংবাদিক তেহরান আলম টুটুল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology