আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:২৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরার জগদল গ্রামে ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে সংঘর্ষে ৪ জন নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার জগদল ইউনিয়নের দক্ষিণ জগদল গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর প্রার্থিতা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে চার জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।

প্রতিপক্ষের হামলায় নিহতরা হচ্ছেন ওই গ্রামের সাহাবাজ মোল্যার ছেলে সবুর মোল্যা, কবির হোসেন, চাচাতো ভাই রহমান মোল্যা এবং ইমরান।

এলাকাবাসি জানায়, এই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান ইউপি মেম্বর নজরুল হোসেন। কিন্তু দ্বিতীয় ধাপে তফসীল ঘোষণার পর এই ওয়ার্ড থেকে সৈয়দ আলি নামে অপর একজন মেম্বর প্রার্থি হিসেবে ঘোষণা দেয়। এ ঘটনার পর থেকেই গত কয়েকদিন ধরে এলাকায় নজরুল মেম্বর এবং সৈয়দ আলি সমর্থিতদের মধ্যে বাদ বিবাদ চলছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার ৪টার দিকে নজরুল মেম্বর সমর্থিতরা সৈয়দ আলি সমর্থিতদের উপর সশস্ত্র হামলা চালায়। এতে অন্তত ১৪ জন গুরুতর আহত হলে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইমরানের মৃত্যু হয়।

হামলায় আহত অন্যান্যদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. রফিকুল আহসান।

এদিকে ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হতাহতের ঘটনার পর পুলিশের পাশাপাশি পিবিআই সদস্যরা এলাকার আইন শৃক্সখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বিষয়টির তদন্ত শুরু করেছেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, এলাকায় সামাজিক দলাদলির ঘটনা নিয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে কয়েকজনকে আটকও করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology