আজ, সোমবার | ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩২

ব্রেকিং নিউজ :
মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক

মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি

মাগুরা প্রতিদিন : হঠাৎ অসুস্থ মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। তবে তিনি ঝুঁকিমূক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মাগুরার নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ রোববার রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের নেতৃত্বে এবং মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায় ডাক্তার মোহসিন উদ্দিন ফকির এর তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনার পর সোমবার দুপুর সাড়ে ৩টায় তাকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির বলেন, শরীরে এসিডিটি বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি আশঙ্কামুক্ত হলেও শারীরিক কিছু জটিলতার কারণে তাকে ঢাকায় নিতে হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology