আজ, বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫৯

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরার তুর্কী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সভাপতি নির্বাচিত

মাগুরা প্রতিদিন ডটকম : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এবং নাট্যকার, অভিনেতা, কলামিস্ট মো. হেদায়েত উল্লাহ তুর্কী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

হেদায়েত উল্লাহ তুর্কী মাগুরা জেলার সদর উপজেলার মনিরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা অবসরে থাকা জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ মোল্লা এবং মাতা রত্নগর্ভা পদকপ্রাপ্ত কামরুজ্জাহান রেখা।

হেদায়েত উল্লাহ তুর্কী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স শেষ করেন। পরবর্তীকালে তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট ডিগ্রি এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সম্পন্ন করেছেন।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সাবেক খেলোয়াড় হেদায়েত উল্লাহ তুর্কী বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশন, বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোন্দ অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শিক্ষা অনুরাগী হিসেবে তিনি দীর্ঘ বার বছর মনিরামপুর আজিজিয়া দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত হিসেবে তিনি সর্বাধিকবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির কার্যকরী পরিষদে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। তিনি প্রায় তিন শতাধিক নাটকে অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটক লেখা এবং পরিচালনা করছেন। বিজ্ঞাপন নির্মাতা হিসেবে কাজ করার সাথে সাথে জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লিখছেন।

তিনি ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের মাগুরা সরকারি কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করার পাশাপাশি ২০০৬ সালে জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

৬ নভেম্বর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তুর্কির নতুন পদপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology